Sunday, June 14, 2026

প্রবল বৃষ্টি, ধসে বিপর্যস্ত নেপাল; মৃত অন্তত ১৪

Date:

Share post:

হিমালয়ের দক্ষিণে ভারতের রাজ্যগুলির মত প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপালও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। জানা গিয়েছে, ভূমিধসের জেরে মৃত ৮ জন, বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৫ জন, বন্যাতে মারা গিয়েছে ১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ে বিরাট ক্ষতির মুখে। ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে জেরবার সিকিম, অসম। ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নেমেছে নেপালে। ধস ও বন্যায় খুব খারাপ অবস্থা কাঠমান্ডু থেকে ১২৫ কিমি দূরে পশ্চিমে অবস্থিত লামজুং জেলার। লামজুংয়ের জেলাশাসক বুদ্ধ বাহাদুর গুরুং জানিয়েছেন, গতকাল সেখানে ২ শিশু-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়শি দেশের কমপক্ষে ৩৩ টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, বর্ষা শুরু হওয়ার পর এখনও পর্যন্ত নেপালে ২৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৩ জন। প্রতি বছর বন্যা শয়ে শয়ে মানুষের প্রাণহানি হয়। ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মানুষ। ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয় বহু মানুষ।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...