Sunday, June 14, 2026

ধর্মতলায় একুশে জুলাই সমাবেশ কেন? স্পষ্ট জানালেন মমতা

Date:

Share post:

একুশে জুলাই রক্তাক্ত হয়েছিল ধর্মতলা। সেই শহিদদের স্মরণেই প্রতি বছর সেখানে দিনটি পালন করে তৃণমূল। এর বাইরে ধর্মতলা এলাকা ব্লক করে কোনও জমায়েতে বিরোধী তিনি। কিন্তু রেষারেষি করে অন্য রাজনৈতিক দলও ওই জায়গায় জমায়েত করতে চায়। এই তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন মমতা।বৃহস্পতিবার, নবান্ন সভাঘরের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা বলেন, তৃণমূল (TMC) একমাত্র ২১ জুলাই ধর্মতলায় করে। কারণ সেখানে শহিদের রক্তে মাটি ভিজেছিল। মমতা বলেন, ওই উদাহরণ দেখিয়ে আদালত BJP-CPIM সবাইকে অনুমতি দিচ্ছে। তাহলে রাস্তা চলবে কী করে! প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদালত তো তাদের বলবে যে সেখানে আমাদের ১৩টি ছেলে খুন হয়েছিল, সেই কারণে একুশে জুলাই পালন করা হয়। মমতা জানান, খাদ্য আন্দোলনের জায়গায় বামেরা সমাবেশ করে সেখানে তিনি বাধা দেন না।

ধর্না নিয়ে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিকেও তুলোধনা করে জানান, “অভিষেকরা যখন রাজভবনের নর্থ গেটে ধরনায় বসেছিল তখন সেখানে ১৪৪ ধারা ছিল না। আজ যাঁরা সেই ইস্যু তুলে রাজনীতি করতে চাইছেন, তাঁরা জেনে রাখুন। আমরা যা করছি, ওদেরও তাই করতে হবে। দিল্লিতে বসতে দেয়? সংসদে স্পিকার নির্বাচনে ভোট পর্যন্ত দিতে দেয় না।“





Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...