Sunday, June 14, 2026

যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ

Date:

Share post:

ভারতে ধর্ম পরিবর্তন রোধের আইন, বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বসত বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের বার্ষিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতের সমালোচনা করা হয়েছে। তাছাড়া বিশ্বজুড়ে ইহুদি ও মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার ২০২৩ সালের ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন উন্মোচন করেন। তিনি বলেন, গাজা যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও নিজ দেশে ইহুদিবিদ্বেষ ও ইসলামভীতি বৃদ্ধির মুখোমুখি হয়েছে।

এসব ঘটনার সঙ্গে ভারতের পুলিশও জড়িত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর–অ্যাট–লার্জ রাশাদ হুসাইন। তিনি বলেন, ভারতের খ্রিষ্টান সম্প্রদায় জানিয়েছে, ধর্ম পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে তাদের প্রার্থনায় বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে তারা স্থানীয় পুলিশের সহায়তা পাচ্ছে। এ ছাড়া তাদের ওপর বিক্ষুব্ধ জনতার হামলার সময় ঘটনাস্থলে থাকা পুলিশ নিশ্চুপ ছিল এবং পরে ধর্ম পরিবর্তনে জড়িত থাকার অভিযোগ এনে ভুক্তভোগীদেরই গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, বিশ্বের ২০০ টি দেশের অভ্যন্তরে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি খতিয়ে দেখে প্রতি বছর ‘রিলিজিয়াস ফ্রিডম’ রিপোর্ট প্রকাশ করে আমেরিকার স্টেট্ ডিপার্টমেন্ট।ব্লিঙ্কেন বার্ষিক প্রতিবেদনটি উন্মোচন করে বলেছেন যে গাজা যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রও ইহুদি-বিদ্বেষ এবং ইসলামোফোবিয়া উভয়েরই তীব্র বৃদ্ধির মুখোমুখি হচ্ছে। প্রতিবেদনে সংখ্যালঘু গোষ্ঠীর ওপর হামলার ঘটনা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে হত্যা ও হামলা এবং তাদের উপাসনালয় ভাঙচুর করার ঘটনা রয়েছে।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...