Saturday, April 4, 2026

NEET প্রশ্নফাঁসকাণ্ডে প্রথম গ্রেফতার, পাটনায় সিবিআইয়ের জালে ২

Date:

Share post:

NEET প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে প্রথম গ্রেফতার। বিহারের পাটনা থেকে ২ জনকে গ্রেফতার করল সিবিআই। ৬টি এফআইআর দায়ের করার পর, এই প্রথম গ্রেফতারি!

সিবিআই সূত্রে খবর, ধৃতেরা হল মণীশ কুমার ও আশুতোষ কুমার। পরীক্ষা আগেই NEET পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দিয়েছিলেন মণীশ। সঙ্গে ছিলেন আশুতোষও। আজ, বৃহস্পতিবার প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকেই ডেকে পাঠান তদন্তকারীরা। একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি থাকায় শেষপর্যন্ত গ্রেফতার করা হয় তাদের দুজনকে।

এর আগে, NEET প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল সিবিআই আধিকারিকরা। বিহারের নওয়াদায় গ্রামে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিককে রীতিমতো ঘিরে ধরে মারধর করেন গ্রামবাসীরা। এমনকী, ভাঙচুর চালানো হয় গাড়িতেও!

এদিকে লোকসভা ভোটে পর সংসদের এখন অধিবেশন চলছে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের বিরোধীরা যদি NEET পরীক্ষায় দুর্নীতির প্রসঙ্গ তোলেন, তাহলে জবাব দেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ। স্রেফ সিবিআই তদন্তই নয়, বিরোধীদের প্রবল চাপের মুখে এবার সরিয়ে দেওয়া হয়েছে NTA-র ডিজি সুবোধ কুমার সিং-কে। তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠিয়েছে কেন্দ্র। NTA-র নয়া ডিজি হলেন প্রদীপ সিং খারোলা।

আরও পড়ুন: সরকারি জমিতে বেআইনি নির্মাণ, বিজেপির পার্টি অফিসও ভেঙে দিল পুলিশ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...