Wednesday, June 24, 2026

কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক! দক্ষিণেশ্বরে ট্রেন থামিয়ে চলছে তল্লাশি

Date:

Share post:

কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক! কলকাতা স্টেশনগামী ট্রেনটির এস-৮ কামরায় বিস্ফোরক আছে বলে খবর আসে রেল পুলিশের কাছে। যার জেরে দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে থমকে ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস।

জানা গিয়েছে, একটি একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ায় ট্রেনে। পরিত্যক্ত ওই ব্যাগটি ট্রেনের যাত্রীদের নজরেই প্রথমে আসে। এরপরই তল্লাশি শুরু করেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। আনা হয়েছে স্নিফার ডগও। এর জেরে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ট্রেন থেকে সব যাত্রীদের নামিয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ব্যাগটিতে।

এদিকে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিষেবা বিঘ্নিত হয়। ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। অন্যদিকে আটকে পড়েন লোকাল ট্রেনের যাত্রীরাও। তাঁদের অনেকেই লাইনে নেমে পরিস্থিতি নিয়ে ক্ষোভও উগড়ে দেন।

আরও পড়ুন- পরীক্ষায় জালিয়াতি-দুর্নীতি রুখতে এনটিএ-তে কী পরিবর্তন আনা উচিত? এবার পড়ুয়াদের মতামত চাইল কমিটি

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...