Friday, April 3, 2026

আসানসোলের ছায়া বজবজে! দিনেদুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

Date:

Share post:

আসানসোলের (Asansol) ছায়া এবার বজবজে (Budge Budge)। ফের দিনেদুপুরে গয়নার দোকানে (Jewellery Shop) ডাকাতির (Dacoity) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শুক্রবার দুপুরে ক্রেতা সেজে বজবজ থানার অন্তর্গত বুইতার মিঠাপুকুর এলাকায় ওই গয়নার দোকানে আসে ডাকাতদল। এরপর আচমকাই দোকানে ঢুকে কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদলের ৩ সদস্য।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসে। গয়না দেখার অছিলায় সটান দোকানে ঢুকে যায় তারা। এরপর দোকান মালিকের কাছে একাধিক সোনার গয়না দেখতে চায় ডাকাত দলটি। এরপর আচমকাই দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি গয়না নিয়ে চম্পট দেয় তারা। তবে এখনও পর্যন্ত কারা এমন ঘটনা ঘটাল তা জানতে পারেনি পুলিশ কারণ ওই ডাকাত দলের তিনজনেরই মুখ কালো কাপড়ে বাঁধা ছিল এবং তাদের মাথায় ছিল হেলমেট। এরপর দুষ্কৃতীরা নিজেরাই গয়না এবং নগদ টাকা ব্যাগে ঢুকিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, সেই সময় ঘটনাস্থলে লোকজন অনেক কম ছিল। তাই দোকান মালিক চিৎকার করলেও কোনওরকম সাহায্য পাননি তিনি। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ইতিমধ্যে দোকানের মালিক অরুণ জানা বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই প্রথম নয়, দোকান মালিক জানিয়েছেন, এর আগেও ওই একই জায়গায় রাতে একটি সোনার দোকানে চুরি হয়েছিল। কিন্তু, দিনেদুপুরে এমন ঘটনা এই প্রথম। উল্লেখ্য, কয়েকদিন আগেই রানিগঞ্জে নেতাজি সুভাষ বোস রোডের উপর একটি গয়নার শোরুমে একটি শো রুমে হানা দিয়েছিল ডাকাতদের দল। গার্ডের বন্দুক ছিনিয়ে চলে দেদারে লুটপাট। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও লাভের লাভ কিছুই হয়নি। বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চললেও পরে সাত ডাকাত ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বজবজে একটি শো রুমে ঘটে ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...