Saturday, April 4, 2026

আগামিকাল কোপার ম্যাচে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে

Date:

Share post:

আগামিকাল কোপা আমেরিকা কাপের পরবর্তী ম্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ প্যারাগুয়ে। কোপা আমেরিকায় শুরুটা ভাল হয়নি নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে ড্র করে ঘরে-বাইরে প্রবল সমালোচিত হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়ররা। এই পরিস্থিতি, শনিবার ভারতীয় সময় ভোরে ফের মাঠে নামছে সেলেকাওরা। জিততে না পারলে, পরের রাউন্ডে ওঠার রাস্তাটা আরও কঠিন হবে। কারণ শেষ ম্যাচে ভিনিসিয়াসদের খেলতে হবে শক্তিশালী কলম্বিয়ার বিরুদ্ধে।

পরিসংখ্যান বলছে, প্রতিযোগিতামূলক ফুটবলে টানা পাঁচ ম্যাচ জয়ের মুখ দেখেনি সেলেকাওরা। ব্রাজিলীয় ফুটবলে এমন ঘটনা শেষবার ঘটেছিল ২০০১ সালে। প্রতিযোগিতামূলক ফুটবলে ব্রাজিলের শেষ জয় এসেছিল গত বছরের ১৩ সেপ্টেম্বর। সেদিন বিশ্বকাপের বাছাই পর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছিল তারা। কোচ ডোরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর গোটা দু’য়েক জয় পেলেও, সেগুলি ছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।

প্রথম ম্যাচে বল পজেশনে কোস্টারিকাকে টেক্কা দিলেও বিপক্ষের গোলমুখে গিয়ে বারবার খেই হারিয়েছিলেন রডরিগো, ভিনিসিয়াসরা। প্যারাগুয়ে ম্যাচ যে তাঁদের কাছে কঠিন চ্যালেঞ্জ, সেটা স্বীকার করছেন ভিনিসিয়াসও। তিনি বলছেন, ‘‘কোস্টারিকা ম্যাচে আমরাই প্রাধান্য দেখিয়েছি। তবে নিজেদের খেলার আরও উন্নতি করতে হবে। সেটা আমরা জানি। ফুটবলে গোলই শেষ কথা। আমাদের শুরুতেই গোল তুলে নিতে হবে।’’ কোচ ডোরিভালও বলছেন, ‘‘প্রথম ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল। তবে ফুটবলারদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। প্যারাগুয়ে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। তাই ওরা মরিয়া হয়ে ঝাঁপাবে। আমাদের লক্ষ্য শুরুতেই গোল তুলে নেওয়া।’’

আরও পড়ুন- ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিয়ে পরিকল্পনা শুরু রোহিতের


Related articles

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...