Saturday, June 20, 2026

তেরো বছর পর বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের, ইতিহাস তৈরির পথে দক্ষিণ আফ্রিকাও

Date:

Share post:

যে জিতবে সেই ইতিহাস তৈরি করবে। শনিবারের সকাল থেকে খবরের শিরোনামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (Ind vs SA T 20 World Cup Final ) বাইশ গজের বিশ্বযুদ্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T 20 World Cup Final ) ফাইনালে সবথেকে বড় চিন্তার কারণ বৃষ্টি। যদিও রিজার্ভ ডে রাখা রয়েছে তা সত্ত্বেও ১৪০ কোটির দেশে সকাল থেকেই রাস্তাঘাটে বাজার হাটে তেরোর গেরো নিয়ে আলোচনা। ২০১১ সালের পর ফের একবার মেন ইন ব্লু-র হাতে কাপ ওঠার সম্ভাবনা প্রবল। তবে দক্ষিণ আফ্রিকা (SA) জিতলেও তৈরি হবে ইতিহাস।

‘আনলাকি থার্টিন’ বলে একটা কথা আছে। সেটাকেই এখন লাকি প্রমাণ করার জন্য মরিয়া টিম ইন্ডিয়া। গতবছর শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত- বিরাটদের। কুড়ির বিশ্বযুদ্ধে ফাইনাল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই দলই এখনও পর্যন্ত অপ্রতিরোধ্যভাবে এই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে যেটা এর আগে কোনদিন হয়নি। তাই যে দল জিতবে সেই নয়া কীর্তি গড়বে।

ভারতের থেকে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফাইনাল খেলার কম অভিজ্ঞতা থাকলেও মার্কব়্যামদের পিছিয়ে রাখা যায় না।চোকার্স তমকা ঘুচিয়ে অপ্রতিরোধ্য থেকে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে আফগানদের দাপটের সঙ্গে উড়িয়ে দিয়ে এবার লক্ষ্য বিশ্বকাপ জয়।

অন্যদিকে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ২০১৪ সালে শেষ বার ফাইনালে উঠেছিল। টিম ইন্ডিয়াকে সে বার রানার্স হয়েই থামতে হয়েছিল। তারপর ২০১৬ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল অবধি উঠেছিল মেন ইন ব্লু। তবে সেখানেই থামতে হয়। আজ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্বকাপের ফাইনাল যুদ্ধ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...