Monday, April 6, 2026

আর্থিক প্রতারণা মামলায় শহর জুড়ে ইডির তল্লাশি

Date:

Share post:

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির দৌরাত্ম্য শুরু।শনিবার সকালেই কলকাতা এবং শহরতলি জুড়ে একাধিক জায়গায় হানা দিল ইডি (ED raid in Kolkata)। আর্থিক প্রতারণা মামলায় (Financial Fraud case) লেকটাউন, আলিপুর, সাউথ সিটি সহ শহরের আটটি জায়গায় অভিযানে নামে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, কোটি কোটি টাকার আর্থিক তছরুপের এই মামলায় বিদেশি যোগও থাকতে পারে। বিশেষ করে সিঙ্গাপুর সূত্র মিলেছে বলে খবর মিলেছে। নজরে চার ব্যবসায়ী।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তরফে আজ যেসব জায়গায় অভিযান চালানো হচ্ছে সেখানে আগেই তল্লাশি করেছে সিবিআই। তবে এক্ষেত্রে অন্য মামলার ভিত্তিতে এই হানা। গত তিন দিন ধরে রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে সিবিআই অফিসাররা তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র উদ্ধার করেছেন বলে জানা যাচ্ছে। এরপর আজ সকাল থেকে কলকাতার ৮ জায়গায় ইডি হানা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...