Thursday, February 19, 2026

আজ টি-২০ বিশ্বকাপের মহারন, রয়েছে বৃষ্টির আশঙ্কা, ম্যাচ ভেস্তে গেলে কী হবে , কার ঝুলিতে যাবে ট্রফি?

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজে হবে এই হাইভোল্টেজ ম্যাচ। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই টিম ইন্ডিয়ার ঝুলিতে। শনিবার শেঈ খরা কাটাতেই মরিয়া টিম ইন্ডিয়া। তবে তার আগে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। জানা যাচ্ছে, আজ বার্বাডোজে রয়েছে বৃষ্টির আশঙ্কা। এক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠছে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে খেলার ভাগ্য। রিজার্ভ ডে কি আছে? কার ঝুলিতে যাবে টি-২০ বিশ্বকাপের ট্রফি।

সেমিফাইনালের মতন ফাইনেও বৃষ্টির আশঙ্কা। অ্যাকুওয়েদারের আপডেট অনুযায়ী, শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে। ম্যাচের দিন বজ্রবিদ্যুত-সহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বার্বাডোজে। এক্ষেত্রে ম্যাচের সময় বৃষ্টি হলে , ম্যাচ ভেস্তে গেলে তার জন্য পরের দিন রির্জাভ ডে রেখেছে আইসিসি। কোনও কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে, তা সম্পূর্ণ করা যাবে রবিবার। তবে দু’দিনই যদি খেলা আয়োজন না করা যায়, সে ক্ষেত্রে দু’দল যুগ্ম ভাবে ট্রফি জিতবে।

তবে ম্যাচ যদি টাই-এর ক্ষেত্রে রয়েছে আলাদা নিয়ম। টাই-এর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার টাই হয়, তাহলে দ্বিতীয়বার সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

এদিকে অ্যাকুওয়েদারের আপডেট অনুযায়ী, শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বার্বাডোজে। খেলা শুরু সকাল সাড়ে ১০টা থেকে। জানা যাচ্ছে, সেই সময় পূর্ব দিক থেকে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। এমনকি তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকেব ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে বলে জানান হয়েছে। বৃষ্টির সম্ভাবনাও কিছুটা কমবে। জানা যাচ্ছে ৪১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। আর্দ্রতাও বাড়বে।

আরও পড়ুন- প্যারাগুয়ের বিরুদ্ধে দাপট ব্রাজিলের, হারাল ৪-১ গোলে

 

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...