Saturday, June 20, 2026

ফাইনালে বড় চমক দেবে টিম ইন্ডিয়া! তৈরি প্রোটিয়াদের রণকৌশল

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যুদ্ধের মেগা ফাইনাল (India vs South Africa T20 World Cup 2024 Final)। এক যুগের বেশি সময় হয়ে গেছে ভারতের (Indian Cricket Team) ঘরে বিশ্বকাপ ট্রফি আসেনি। আর দক্ষিণ আফ্রিকা (South Africa) এখনও পর্যন্ত কোনও দিন বিশ্বকাপ জেতেনি। তাই দুই দলের কাছেই পাখির চোখ আজকের ম্যাচ। এই অবস্থায় সম্ভাব্য একাদশে বড় চমক দিতে পারেন রোহিত- রাহুলরা।

ভারতীয় সময় রাত ৮টা থেকে বার্বাডোজের ব্রিজ টাউনে শুরু হবে দ্বৈরথ। রোহিত শর্মা (Rohit Sharma)বনাম এডেন মার্করামের (Aiden Markram) দলের যুদ্ধ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ তুঙ্গে। এবারের বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিং প্লেয়ারদের থেকে বেশি নজর কেড়েছে মিডল অর্ডার। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা কর্মে না থাকলেও প্রতিপক্ষকে দুরমুশ করতে কোন অসুবিধা হয়নি এই নতুন টিম ইন্ডিয়ার। রোহিত শর্মার ব্যাক টু ব্যাক ২ ইনিংসে ভাল পারফরম্যান্স আশা জাগিয়েছে। এই অবস্থায় আজ সম্ভাব্য একাদশে কি কোন পরিবর্তন আনতে চাইবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক? অফ ফর্ম থাকলেও ফাইনালে যে বিরাটই ওপেন করবেন ক্যাপ্টেন সে কথা আগেই জানিয়েছেন। কিন্তু মিডল অর্ডারে শিবম দুবেকে (Shivam Dube) নিয়ে চিন্তা যাচ্ছেনা। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়ার কথা ভাবনা চিন্তা করা যেতে পারে। সকালে পিচ দেখার পরই রবীন্দ্র জাডেজা না যুজবেন্দ্র চাহাল কাকে খেলানো হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন রাহুল দ্রাবিড়। এছাড়া অন্য কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ভারতীয় সাজঘর বলছে উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ রোহিত। সে ক্ষেত্রে হয়তো ফাইনালের জন্য এক্সপেরিমেন্ট নাও করা হতে পারে।

অন্যদিকে চোকার্স তকমা ঘোচাতে দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে বেশ চনমনে। এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেননি প্রোটিয়ারা । হ্যান্সি ক্রোনিয়ে, গ্রেম স্মিথ, এবি ডিভিলিয়ার্সরা যা করতে পারেননি সেই স্বপ্ন সত্যি করার দায়িত্ব এডেন মার্করামের কাঁধে। দক্ষিণ আফ্রিকা দলে আজ কোনও প্লেয়ার পরিবর্তন হচ্ছে না বলেই খবর।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...