Friday, June 19, 2026

বাগুইআটি বিস্ফোরণে নয়া মোড়, ঘটনাস্থলে ফরেন্সিক টিম

Date:

Share post:

গতকাল, শুক্রবার রাতে হঠাৎ ভয়ঙ্কর এক বিস্ফোরণের (Baguiati Blast) শব্দ।কেঁপে ওঠে বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়া। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানালার কাঠ-কাঁচ ভেঙে চুরমার। এমন বিকট শব্দ ও বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও।

জানা গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরণ (Baguiati Blast)
ঘটেছে সেখানে বছর তেরোর মেয়েকে নিয়ে ভাড়ায় থাকেন এক মহিলা। ঘটনার সময় ওই মহিলা বাড়িতে না থাকলেও, বাচ্চা মেয়েটি ঘরেই ছিল। সে ঘরের মধ্যে আলো জ্বালানোর জন্য সুইচ অন করতেই নাকি এমন ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। জখম অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তদন্তে ওই বাড়িটিকে ইতিমধ্যেই সিল করেছে বাগুইহাটি থানার পুলিশ।

এদিকে, প্রতিবেশিদের অভিযোগ, ঘরের আলমারির মধ্যেই ছিল এমন কোনও বিস্ফোরক পদার্থ, যার জেরে এই বিস্ফোরণ। আবার অনেকেই বলছে ঘরের মধ্যে সিলিন্ডার রাখা ছিল, সেই সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটলেও ঘটতে পারে। ঘটনার তদন্ত চাইছেন আতঙ্কিত প্রতিবেশিরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। নমুনা সংগ্রহের কাজ চলছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: আজ দেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রীর!

 

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...