Tuesday, June 23, 2026

ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে ‘মায়ের জন্য রক্তদান’ মহৎ প্রয়াস: কুণাল

Date:

Share post:

এখনও ঢাকে কাঠি পড়তে কয়েক মাস বাকি। মায়ের আরাধনা, মায়ের পূজো, সবের মধ্যেই আসলে যা জড়িয়ে, তা হল আপনজনকে ভালো রাখার ঐকান্তিক প্রয়াস। আর অন্যকে সুস্থ রাখার অন্যতম মহৎ উপায় বিপদে-আপদে রক্তদান করা। ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর পক্ষ থেকে এবছরও সেই রক্তদানের আয়োজন করা হয়েছে। নাম ‘মায়ের জন্য রক্তদান’। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হল রক্তদান শিবির।

বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে এই রক্তদানের আয়োজন করে থাকে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। সাড়াও পড়ে ভালোই। করোনাকাল থেকে প্রতি বছর তাদের এই উদ্যোগে শামিল হন সমাজের বহু বিশিষ্ট মানুষজন। ছিলেন কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, অতীন ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিন বিশিষ্টদের সঙ্গে রক্ত দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, এরা তো শুধু পুজো করে না । আর পুজো মানে শুধু ধর্মীয় আচার নয় ‌। পূজো মানে রীতিনীতি, শিল্পকলা ,বাণিজ্য, সব মিলিয়ে একটা বিকল্প অর্থনীতি। তার সঙ্গে আমাদের চিরাচরিত প্রথা মেনে পুজোয় মাতা।
এই যে ফোরামের ব্যানারে সবাই মিলে একটা বৃহত্তর রক্তদান এটা অভিনব। এটা বড় একটা সামাজিক কাজ।গত বছরের পরিসংখ্যান বলছে, এই শিবিরে কলকাতা থেকেই ২৬৮৩ জন রক্তদান করেছিলেন। এছাড়া জেলায় আরও বেশি। এবছরও তাঁরা ‘মায়ের জন্য রক্তদান’ শিবির করছে আগামী ৩০ জুন।

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...