Saturday, April 4, 2026

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে কী বললেন রোহিত?

Date:

Share post:

অবশেষে আইসিসি ট্রফির খরা মিটল । আইসিসি টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় টিম ইন্ডিয়া। আর এরপর আবেগে ভাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন হয়ে জানালেন , দীর্ঘ কঠোর পরিশ্রমের ফল এই জয়।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ এই জয়ে খুশি। এটা দীর্ঘ চার পাচ বছরের কঠোর পরিশ্রমের ফল। আমরা অনেক কষ্ট করেছি। ছেলেরা খুব ভালো পারফর্ম করেছে। এটা কঠিন ম্যাচ ছিল। ছেলেরা যানে কঠিন সময়ে কিভাবে বেরিয়ে আসতে। তার আজকে সঠিক উদাহরন। আমি আমার দলের ছেলেদের জন্য গর্বিত। এবং ম্যানেজমেন্টকে অনেক দন্যবাদ আমাদের স্বাধিনতা দেওয়ার জন্য, যে আমরা পারব। আমাদের ওপর ভরসা করার জন্য। ”

এরপরই বিরাটের ইনিংস নিয়ে মুখ খোলেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “ আমরা জানি বিরাটের কী ক্ষমতা। শেষ ১৫ বছর ও কি পারফর্ম করছে আমরা দেখছি। ও বড় ক্রিকেটার। আজ ও কঠিন সময়ে দলের হাল ধরেছে। আমরা চাইছিলাম কেউ দলের হয়ে ব্যাট ধরুক। সেটাই বিরাট করেছে। ”

এরপরই বোলারদের প্রশংসা করেন রোহিত। বিশেষ করে প্রশংসা করেন বুমরাহ এবং হার্দিকের।

আরও পড়ুন- বিশ্বকাপে সেরা হয়ে বিরাট ঘোষণা কোহলির,জানালেন এটাই শেষ টি-২০ বিশ্বকাপ


Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...