Friday, April 3, 2026

আদৌ পৃথিবীতে ফিরতে পারবেন সুনীতা? মহাকাশচারীদের প্রত্যাবর্তন নিয়ে সন্দিহান নাসা!

Date:

Share post:

মহাকাশে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর (Sunita Williams and Barry Butch Wilmore)। মিশন ছিল কয়েক সপ্তাহের জন্য কিন্তু এই মুহূর্তে রকেটের গ্যাস লিক করার পর স্পেস স্টেশন (International Space station) থেকে মহাকাশচারীদের প্রত্যাবর্তন নিয়ে সংশয় তৈরি হয়েছে। সুনীতাদের রকেটে ত্রুটি জেনেও তাঁদের মহাকাশে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় গোটা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ইসরো প্রধান এস সোমনাথ (S Somnath)।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সুনীতারা নিরাপদেই রয়েছেন। এর আগেও তিনি মহাকাশযাত্রা করেছেন। কিন্তু এবার যে রকেট করে মহাকাশে গেছেন তাতে হিলিয়াম গ্যাস লিক করছে বলে খবর জানাজানি হতেই উদ্বেগ বেড়েছে। কারণ এই মুহূর্তে কোন ভাবেই পৃথিবীতে ফিরতে পারবেন না তাঁরা। তাহলে এখন কী ভাবছে NASA? এই বিষয়ে ইসরো কর্তা বলছেন, বিষয়টা নিয়ে যতটা আতঙ্ক তৈরি হয়েছে আসল ঘটনা তেমন চিন্তার নয়। সুনীতার মতো আরও অন্তত ৯ মহাকাশচারী আছেন, তাঁরা কেউই মহাকাশে হারিয়ে যাওয়ার পরিস্থিতিতে নেই। স্পেস স্টেশনেই আছেন। আর স্পেস স্টেশন মহাকাশচারীরা যথেষ্ট নিরাপদে থাকতে পারেন। মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য এখন অনেক উন্নত প্রযুক্তি তৈরি হয়েছে। তাই সুনীতারা যে দ্রুত পৃথিবীতে ফিরবেন সে ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত এস সোমনাথ। ইতিমধ্যে জানা গেছে, কয়েক সপ্তাহের এই মিশনকে আপাতত ৪৫ থেকে ৯০ দিনের মিশন করে দেওয়া হয়েছে। আসলে বোয়িং স্টারলাইনার রকেটের থ্রাস্টার খারাপ হওয়ার পিছনে কী কারণ রয়েছে তা জানতেই পরীক্ষা করছেন নাসার ইঞ্জিনিয়াররা। দ্রুত মহাকাশচারীদের ফিরিয়ে আনার বিকল্প ব্যবস্থার কথা জানানো হবে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...