Saturday, June 13, 2026

মোদি সরকারকে তুলোধনা! তৃণমূলের নেতৃত্বে সংসদে একজোট বিরোধীরা, নিট ইস্যুতে দিনভর আলোচনার আর্জি রাহুলের 

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)ও সিবিআইকে (CBI) দিয়ে বিরোধী দলগুলিকে হেনস্থার অভিযোগ দীর্ঘদিনের। এই মর্মে সোমবার সকালেই লোকসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন ইন্ডিয়া জোটের। সোমবার বিরোধী শিবিরের সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূল ও বিরোধী সাংসদদের পাশাপাশি এদিন অংশ নেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)। পাশাপাশি নিট ইস্যুতেও এদিন লোকসভা অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় প্রস্তাব জানিয়েছেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। দলের অপর সাংসদ মানিকম ঠাকুর এই মর্মে লোকসভায় সাসপেনশন অফ বিজনেস নোটিশ দিয়েছেন।

এদিন লোকসভা অধিবেশনের শুরুতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, নিট প্রশ্নফাঁস একটি জ্বলন্ত ইস্যু। এর সঙ্গে লাখো লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। গত সাত বছরে সাতবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে একদিন আলোচনার প্রস্তাব রাখছি। তবে পাল্টা পালটা রাজনাথ সিং দাবি করেন, বিরোধীরা যে কোনও বিষয় নিয়ে সংসদে আলোচনা করতেই পারেন তবে আমাদের অনুরোধ সংসদের নিয়ম মেনে আগে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন হোক। যদিও প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবেই সায় দেন স্পিকার ওম বিড়লা। এরপরই লোকসভা থেকে ওয়াকআউট করে বিরোধী শিবির।

অন্যদিকে, নয়া ফৌজদারি বিল ইস্যুতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কেন্দ্রীয় সরকারকে এই আইন প্রত্যাহারের আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। খুব তাড়াহুড়ো করে এই আইন কার্যকর করা হয়েছে। বিরোধীদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই এই তিন ফৌজদারি বিল পাশ করানো হয়। ফলে এটির রিভিউয়ের প্রয়োজন। একই মন্তব্য কংগ্রেস সাংসদ শশী থারুর ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের। তিনি বলেন, ‘নাগরিকদের অধিকার নিয়ে আমরা উদ্বিগ্ন। পুলিশের ক্ষমতা বৃদ্ধি, হেফাজতের সময় বাড়ানো, নির্জন কারাবাসের অনুমতির মতো বিষয়গুলি নিয়ে ফের একবার ভাবা উচিত NDA সরকারের। সংবিধান বিপন্ন। আমরা এ পরিস্থিতিতে চুপ থাকতে পারব না।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...