Saturday, June 13, 2026

কবে নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই ? জানালেন বোর্ড সচিব

Date:

Share post:

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। এবার রোহিত শর্মাদের কোচের পদে আসবে নতুন মুখ। সূত্রের খবর , ভারতীয় দলের কোচ পদে এগিয়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই নেবেন টিম ইন্ডিয়ার দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে কবে নতুন কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড ? আর এই নিয়ে এবার মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ।

এই নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, “ নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। সিএসি ( ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি) আগ্রহীদের সাক্ষাৎকার নিয়ে দু’জনের নাম কোচ হিসাবে সুপারিশ করেছে। মুম্বই ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা। আগামী জিম্বাবোয়ে সফরে কোচ হিসাবে দলের সঙ্গে যাবেন ভিভিএস লক্ষ্মণ। তারপরের শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ।“

ইতিমধ্যে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছিলেন। তাঁদের সুপারিশ বা পরামর্শকে গুরুত্ব দিয়েই নতুন কোচ বেছে নেওয়া হবে। বোর্ড সূত্রে খবর, সিএসি গম্ভীর ছাড়াও ডব্লিউভি রমনের নাম সুপারিশ করেছে।

আরও পড়ুন- শেষ মুহূর্তের গোলে স্লোভাকিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...