Thursday, June 25, 2026

বসিরহাটে নদী থেকে তৃণমূল কর্মীর মৃ.তদেহ উদ্ধার,কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

নদী থেকে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাটের সন্দেশখালি থানার ছোট কলাগাছি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই তৃণমূল কর্মীর নাম ৩২ বছরের হাফিজুল মোল্লা।খুনের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যের পর থেকে এলাকার এক যুবক পিন্টু মণ্ডলের সঙ্গে হাফিজুলকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার বাসিন্দারা। তারপর তাঁর আর খোঁজ মেলেনি। সোমবার সকালে সন্দেশখালির ছোট কলাগাছি নদী থেকে মৃতদে উদ্ধার হয় হাফিজুলের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত তৃণমূল নেতার বাড়ি হাফিজুল বাড়ি বেলমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাগদী পাড়ার কাছে।পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে খুন করে নদীতে ফেলে দিয়েছে। এই ঘটনায় ইতিমধ্য়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পিন্টু মণ্ডলের বিরুদ্ধে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালি বেনমজুর গ্রাম পঞ্চায়েতের বাগদী পাড়ায়। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে পিন্টু মন্ডলের বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্তের পাশাপাশি পলাতক পিন্টুর খোঁজ শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...