Thursday, June 25, 2026

সুবোধকে হাতে পেল না CID, উল্টে হুমকি ‘গ্যাংস্টারের’

Date:

Share post:

ধরা পড়েও স্বরূপ বদলায়নি অভিযুক্ত ‘গ্যাংস্টার’ সুবোধ সিংয়ের। সোমবার, তাঁকে আদালতে তোলার সময় CID-কে তিনি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। ধৃত ‘গ্যাংস্টার’ সুবোধ হেফাজতে চেয়ে আবেদন করতে চায় সিআইডি। কিন্তু ন্যায় সংহিতা জারির প্রতিবাদে সোমবার আসানসোল আদালতে আইনজীবীদের একাংশের কর্মবিরতি চলায় মামলার শুনানি হল না। ৩ জুলাই ফের সুবোধকে আদালতে পেশ করা হবে।২০১৭-এ আসানসোলের হীরাপুর ও দুর্গাপুরে স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি এবং ২০১৯-এ আসানসোলে বিখ্যাত সোনার দোকানের শোরুমে ডাকাতি, ২০২২-এ রানিগঞ্জের সোনার কারবারী সুন্দর ভালোটিয়ার বাড়িতে হামলা করে এলোপাথাড়ি গুলি ও ব্যবসায়ীকে অপহরণের চেষ্টায় নাম জড়ায় সুবোধ সিংয়ের (Subad Singh)। এবছরেই ৯ জুন রানিগঞ্জে বিখ্যাত সোনার দোকানে ডাকাতির ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে সুবোধের যোগসাজশ পাওয়া যায়। এছাড়াও সুবোধের নামে আরও অনেক মামলা রয়েছে। রবিবার বিহারের বেউর জেল থেকে ট্রানজিট রিমান্ডে তাঁকে আনা হয় আসানসোলে। একদিনের জেল হেফাজতের পর এদিন ‘গ্যাংস্টার’ সুবোধকে আদালতে তুলে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আর্জির পরিকল্পনা করে CID। কিন্তু ন্যায় সংহিতা জারির প্রতিবাদে আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলায় শুনানি হয়নি। ফলে সুবোধকে হেফাজতে পেল না সিআইডি। আপাতত জেলেই থাকবেন তিনি। ৩ জুলাই ফের আদালতের কাজকর্ম স্বাভাবিক হলে হাজির করতে হবে ধৃতকে। অভিযোগ, এদিন আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সিআইডি আধিকারিকদের প্রাণনাশের হুমকি দেন সুবোধ। শুধু তাই নয়, সুবোধের দাবি “৬ বছর ধরে জেলে আছি। আমাকে মিথ্যা ফাঁসাচ্ছে।”





Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...