Sunday, April 12, 2026

ধাপার মাঠপুকুরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন!

Date:

Share post:

শহরে ফের অগ্নিকাণ্ড। ধাপায় মোবিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৯টি ইঞ্জিন। প্রচুর পরিমাণে দাহ্যপদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত আগুনের উৎস স্থলে পৌঁছানো যায়নি। সূত্রের খবর কারখানায় কোনও অগ্নি নির্বাপন যন্ত্র নেই। সকাল এগারোটা পঁচিশ মিনিট নাগাদ কারখানায় আগুন দেখতে পান এলাকার মানুষ। হাওয়ার কারণে দ্রুত চারপাশে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আতঙ্কে স্থানীয়রা।

দমকল কর্মীরা হোস পাইপের মাধ্যমে জল দিয়ে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই কারখানার মূল প্রবেশদ্বার ভেঙে ফেলা হয়েছে।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...