Saturday, April 4, 2026

বার্বাডোজ থেকে কবে ফিরবেন বিরাট-রোহিতরা ? এল বড় আপডেট

Date:

Share post:

গত শনিবার দক্ষিন আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতীয় দল। ফাইনাল হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। আর টি-২০ বিশ্বকাপ জয়ের পর বার্বাডোজেই আটকে ভারতীয় দল। ঘূর্ণিঝড়ের কারণে সেদেশেই আটকে গিয়েছেন টিম ইন্ডিয়া। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কবে ফিরবেন বিরাট কোহলি-রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া। আর এরই মাঝে এল বড় আপডেট। সূত্রের খবর, ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে রওনা দিতে পারে দেশের উদ্দেশে। রাতে দিল্লিতে নামতে পারে টিম ইন্ডিয়া।

জানা যাচ্ছে, সে দেশের সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধে ৬টার সময় ভারতের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে দিল্লিতে নামার কথা ভারতীয় দলের। বিসিসিআই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ বিমান ছাড়বে।“

গত শনিবার টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে সে দেশে ঘূর্নিঝড়ের জন্য আটকে রয়েছেন রোহিতেরা। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। মঙ্গলবার রাত বা বুধবার সকালের দিকে হয়তো বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছে। এই নিয়ে বার্বাডোজের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে বিমানবন্দর চালু করা সম্ভব হবে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...