Sunday, April 5, 2026

ধর্মীয় অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৬

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আরও বাড়ল। মঙ্গলবার রাত পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১৬ জনের। আহত আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে সৎসঙ্গে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। কিন্তু অত্যাধিক লোকজনের ভিড় সামাল দেওয়ার মতো পরিকাঠামো ছিল না সেখানে। সংকীর্ণ এলাকায় ভিড় নিয়ন্ত্রণে আগাম কোনও পদক্ষেপ করেননি আয়োজকরা। গরমে হাঁসফাঁস দশার মধ্যে হুড়োহুড়িতেই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যোগী।

কিন্তু কীভাবে ঘটে গেল এত বড় বিপর্যয়? জানা গিয়েছে, হাথরসের ওই ধর্মীয় সভায় প্রায় ৫০ হাজার মানুষ ভিড় করেছিলেন। কিন্তু এত বিপুল সংখ্যক ভিড় সামলানোর দায়িত্ব ছিল ৭২ জন পুলিশকর্মীর উপরে। সৎসঙ্গ শেষ হওয়ার পর যখন মানুষ হুড়োহুড়ি করে বেরিয়ে আসছিলেন তখন সেই ভিড় সামাল দিতে পারেননি হাতেগোনা ওই কয়েকজন পুলিশকর্মী।

আরও পড়ুন- শান্তিনিকেতনে যানজট রুখতে সরকারি পদক্ষেপে খুশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‍্য

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...