Saturday, April 4, 2026

বিধবাভাতা, বার্ধক্যভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতা পাবেন আরও দেড় লক্ষ মানুষ

Date:

Share post:

বিধবাভাতা, বার্ধক্যভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আরও দেড় লক্ষ নতুন নাম সরকারি পোর্টালে তোলা হবে। জেলাগুলিকে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর। কাজটি তাড়াতাড়ি সারা হলে বহু মানুষ উপকৃত হবেন। কারণ বার্ধক্যভাতা ও বিধবাভাতার আবেদন হাতে বহু গরিব মানুষ নানাসময়ে বিডিও এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হন। তাঁদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা চায়।

রাজ্য়ের পঞ্চায়েত দফতর সমস্ত জেলাশাসকদের সঙ্গে অনলাইন বৈঠক করে দ্রুত অপেক্ষার তালিকায় থাকা নামের তালিকা থেকে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বলা হয়েছে। তাদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য়ে প্রায় সাড়ে নয় লক্ষ মানুষ বিধবা ভাতা পাচ্ছেন। বর্তমানে বার্ধক্য ভাতা পাচ্ছেন ৫ লক্ষ চার হাজারের বেশি মানুষ।বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তা সংখ্যা ৪০ হাজার ৬৮৫।অথচ তিনটি বিভাগ মিলিয়ে ১৬ লক্ষ ৪৮ হাজার ৬৪৯ জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে। অর্থাৎ এখনও আরও দেড় লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব। সেকারণে দ্রুত এই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে।

কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় ফাঁক থেকে যাওয়ার রিপোর্টও মিলেছে। তাই বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বিধবাভাতা ও বার্ধক্যভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে ৪৪ ও ৪৭ শতাংশ। এই ব্যাপারে ব্লকভিত্তিক তথ্যই জানিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...