Monday, April 13, 2026

নজরে বিপুল সম্পত্তি! জেলে গিয়ে অর্পিতার ‘গুপ্তধনের’ উৎস জানতে তৎপর আয়কর দফতর

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) এবার জেরা করতে চাইছে আয়কর দফতর (Income Tax)। সূত্রের খবর, নিয়োগ মামলায় জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠকে জেরা করে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কী, কেন বাড়িতে এত টাকা রাখা হয়েছিল? এ সব তথ্য জানতেই এবার তৎপর আয়কর দফতর।

বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি রয়েছেন অর্পিতা। সেখানে গিয়েই তাঁকে আয়কর দফতরের আধিকারিকরা জেরা করতে পারে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরার জন্য কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদনও জানিয়েছে আয়কর দফতর। উল্লেখ্য, শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর ভোররাতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এরপরই পার্থর বয়ান শুনে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।

পাশাপাশি ওই বছরেরই ২৭ জুলাই বেলঘরিয়ার এক আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না ও ভিন্‌দেশের মুদ্রাও উদ্ধার হয়েছিল। এরপরই এই সম্পত্তির উৎস কী তা জানতেই এবার অর্পিতাকে জেলে গিয়ে জেরা করতে চাইছেন আয়কর দফতরের আধিকারিকরা।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...