Tuesday, May 19, 2026

কাটল আইনি জটিলতা, রথের দিনই কি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন?

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরীর আদলেই তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)! তবে আইনি জটিলতায় উদ্বোধনের ক্ষেত্রে একটি বাধা তৈরি হয়েছিল। কিন্তু সেই জটিলতা কেটে গিয়েছে। ফলে আগামী ৭ জুলাই রথের দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আর কোনও বাধা রইল না। যদিও আদৌ রথের দিন মন্দিরের উদ্বোধন হবে কি না, সে বিষয়ে সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে ৭ জুলাই মন্দিরের উদ্বোধন হবে, সে কথা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না।

ঠিক কোন জায়গায় জটিলতা তৈরি হয়েছিল? হিডকো শুধু রাজারহাটে উন্নয়নের কাজ করতে পারে। এর বাইরের কোনও জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। এই মর্মে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, রাজ্যের বিভিন্ন বিভাগ রাজ্যের যে কোনও জায়গায় কাজ করতেই পারে। এতে ভুল কী আছে? পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে কোনও সমস্যা নেই।

ফলে হাইকোর্টের প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের পরই দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ (Digha Jagannath Temple) উদ্বোধন ঘিরে তৈরি হওয়া সব জট কেটে গেল। বাঙালির অন্যতম পছন্দের সৈকত শহর পূর্ব মেদিনীপুর জেলার দিঘা। সেই সৈকত শহরেই ২০০ কোটি টাকা খরচে ২২ একর জমির উপর তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির। যা পুরোপুরি বাঙালির আরেক জনপ্রিয় তীর্থস্থান পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি।

আরও পড়ুন:রাম মন্দিরে পুরোহিতদের পোশাকের রং বদল,মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা জারি

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...