Monday, June 8, 2026

রাম মন্দিরে পুরোহিতদের পোশাকের রং বদল,মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা জারি

Date:

Share post:

অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলেছে প্রায় ছয় মাস। এর মধ্যেই মন্দিরের একাধিক নিয়মে বদল আনা হল। জানা গিয়েছে, জুলাই মাস থেকেই অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের পোশাকের রং সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার আর গেরুয়া বসন নয় এবারে মন্দিরে পুরোহিতদের রামলালার সেবা করতে হলে পরতে হবে হলুদ রঙের পোশাক। মাথায় হলুদ রঙের পাগরি, পরনে থাকবে হলুদ রঙের ধুতি পাঞ্জাবি। সেই পোশাক পরেই রামলালার সেবা করতে পারবেন পুরোহিতরা। শুধু তাই নয়, মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না পুরোহিতরা।

এতদিন অযোধ্যার রাম মন্দিরে শুধুমাত্র পুরোহিতরাই স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করতে পারতেন। কিন্তু এবার তারাও সেটা করতে পারবেন না। সেই সঙ্গে পাঁচ ঘণ্টার শিফটে কাজ করবেন সেখানকার কর্মীরা। এমনই জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রামমন্দির কমিটি। আসলে রাম মন্দিরের চুঁইয়ে জল পরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই স্মার্ট ফোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েক দিন আগেই অযোধ্যায় বর্ষার প্রবল বর্ষণে রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়তে দেখা গিয়েছে। পরে রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় যে ছাদে জল বের করার তেমন সুবন্দেবস্ত নেই, সেকারণেই এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সেটি সামাল দেওয়া হচ্ছে। রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম বর্ষণ। সেকারণেই কী কী সমস্যা হতে পারে আগে থেকে আঁচ করা যায়নি।

এদিকে তার পরেই রাম মন্দিরের ট্রাস্টের সদস্য দাবি করেছিলেন গর্ভগৃহে তেমন কোনও জল পড়ার ঘটনা ঘটেইনি। যেটা ঘটেছিল সেটা বাইরের কোনও একটা জায়গায়। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে হিয়েছিল। মন্দিরের এই বেহাল দশার কথা জানান প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। যার পর কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেন, ভোটের বাজারে ফায়দা তুলতে তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধন করেছিল বিজেপি। তার ফলেই বিপত্তি হয়েছে।

 

Related articles

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...