Thursday, March 19, 2026

স্বজনহারা সাহেব, হারালেন নিজের কাছের মানুষকে!

Date:

Share post:

ভেঙে পড়েছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। গত বছর হারিয়েছিলেন ছোট বোনকে, এবার মাতৃসম দিদির মৃত্যুতে নিজেকে আর সামলাতে পারছেন না। যদিও এই নিয়ে বেশি আলোচনা চান না গায়ক – অভিনেতা। ৩ জুলাই তাঁর দিদির মৃত্যু হয়েছে। স্বভাবোচিত ভঙ্গিমায় নীরব সাহেব। স্যোশাল মিডিয়ায় দিদির ছবি পোস্ট করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন তিনি। লিখেছেন, “গতকাল সকালে দিদিকে হারিয়ে ফেললাম। যেখানেই থাকুক ভাল থাকুক, সকলে এই প্রার্থনা করুন।”

সাহেব এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি আলোচনা পছন্দ করেন না। স্বজন হারিয়ে তিনি ফোনে অধরা। তবে সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন সদ্য হারানো দিদির কয়েকটি ছবিও। সেখানে দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে মায়ের যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তাঁর দিদি। সেই সময় তাঁর নাকে লাগানো অক্সিজেন নল! গত সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লি থেকে কলকাতায় মেয়ের চিকিৎসার জন্য এসেছিলেন সাহেবের বোন। শহরে পা রেখেই তিনি ডেঙ্গিতে আক্রান্ত হন এবং দুদিনের মধ্যেই মৃত্যু হয়। ন’মাসের মাথায় ফের হারালেন কাছের মানুষকে।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...