Friday, April 3, 2026

দু’গোলে এগিয়ে থেকেও রেনবোর সঙ্গে ২-২ গোলে ড্র মোহনবাগানের

Date:

Share post:

দু’গোলে এগিয়ে থেকেও কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেল মোহনবাগান সূপার জায়ান্ট। এদিন লিগের ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে ২-২ গোলে রেনবোর কাছে আটকে গেল মোহনবাগান। প্রথমার্ধে চার গোল হয়ে গিয়েছিল। অভিজ্ঞ শিল্টন পালের ভুলে দুই ক্ষেত্রেই এগিয়ে গিয়েছিল মোহনবাগান। দুই গোলই করেন সুহেল ভাট। তবে বিরতির আগে পাঁচ মিনিটে ব্যবধানে ম্যাচে ফেরে রেনবো। প্রথমার্ধের ভুল শুধরে দ্বিতীয়ার্ধে দারুণ খেলেন শিল্টন। তাঁর সঙ্গে কিংশুক দেবনাথ দারুণ ডিফেন্স করে রেনবোর নিশ্চিত পতন রোধ করেন।

ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিতে শুরু করেন মোহনবাগানের সায়ন দাস এবং সুহেইল ভাটরা। একের পর এক আক্রমণ উঠে আসে মোহনবাগানের। গোলটাও পেতে খুব দেরি হয়নি সবুজ-মেরুনের। খেলার ১৪ মিনিটে, এগিয়ে যায় তারা। সুহেলের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় মোহনবাগান। ম্যাচের ২৬ মিনিটে ফের গোল। এবারও সেই সুহেল ভাট। তাঁর জোড়া গোলের সুবাদেই, ম্যাচে ২-০ গোলে লিড নেয় মোহনবাগান শিবির। কিন্তু তাল কাটে ফার্স্ট হাফের শেষ দশ মিনিটে।লাগাতার পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে রেনবো ফুটবল দল। ঝড়ের গতিতে আক্রমণের সুবাদেই খেলার ৪৪ মিনিটে, প্রথম গোল পায় তারা। সৌরভ দাশগুপ্তর গোলে ব্যবধান কমায় রেনবো। সৌরভের দুর্দান্ত ফ্রিকিক থেকে এই গোল পায় তারা। তবে সেখানেই শেষ নয়। ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে ফের গোল পায় রেনবো। রাজন বর্মণের পেনাল্টি থেকে করা গোলে ম্যাচে সমতা ফেরায় নিউব্যারাকপুরের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। রেনবোর গোলরক্ষক শিল্টন পাল নজর কাড়েন। প্রথমার্ধে যে দুর্বলতা দেখা গিয়েছিল শিল্টনের খেলায়, দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফেরেন তিনি। এরপর পালটা আক্রমণে গেলেও গোল করতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন- সূর্যের ক্যাচ নিয়ে প্রশ্ন অজি সংবাদপত্রের, এক হাত গাভাস্করের


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...