Wednesday, June 3, 2026

সূর্যের ক্যাচ নিয়ে প্রশ্ন অজি সংবাদপত্রের, এক হাত গাভাস্করের

Date:

Share post:

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ট্রফি জয় করেছে রোহিত শর্মার দল। ফাইনালে ম্যাচে শেষ ওভারে দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুজমার যাদব। প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ নেন সূর্য। ক্রিকেটবিশেষজ্ঞদের মতে ওটাই টিম ইন্ডিয়ার জয়ের টার্নিং পয়েন্ট। তবে এই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র। আর তাদের একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সূনীল গাভাস্কর।

গাভাস্কর বলেন, “ অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে ক্যাচটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রত্যেকটি রিপ্লে-তে বোঝা গিয়েছে সূর্য বৈধ ক্যাচ ধরেছে। বল ধরে ও বাউন্ডারির বাইরে চলে যায়। কিন্তু তার আগে বল ভিতরে ছুড়ে দেয়। তার পরে ভিতরে ঢুকে ক্যাচটি সম্পূর্ণ করে। এতে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই।“ এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ যে সাংবাদিক খবরটি লিখেছেন তাঁর মনে হয়েছে ক্যাচটি বৈধ নয়। আমি ওঁকে বলব, সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও রয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার ১০টি চুরি দেখা যায়। তাই সূর্যের দিকে আঙুল তোলার আগে ওগুলো দেখুন। চোরের মায়ের বড় গলা।“

টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ভারত।এই জয়ের ফলে দীর্ঘ বছরের আইসিসির ট্রফির খরা কাটায় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- ইউরোর সঙ্গে সঙ্গে দেশের জার্সিতেও কি শেষ ম্যাচ সিআরসেভেনের? মুখ খুললেন পর্তুগাল কোচ


Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...