Tuesday, March 31, 2026

আজ ইউরোতে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড

Date:

Share post:

আজ ইউরো কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নামছে ইংল্যান্ড। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। গ্রানিথ জাকাদের বিরুদ্ধে নামার আগে থ্রি লায়ন্স শিবিরে স্বস্তি ফিরেছে জুড বেলিংহামকে নিয়ে উয়েফা কঠোর সিদ্ধান্ত না নেওয়ায়। অশালীন অঙ্গভঙ্গি করার দায়ে শুক্রবার উয়েফা শুধু জরিমানাই করেছে। চলতি ইউরোয় কোনও ম্যাচ মিস করবেন না ইংল্যান্ডের তারকা মিডিও। তবে দ্বিতীয়বার একই আচরণ করে আচরণবিধি লঙ্ঘন করলে এক ম্যাচ নির্বাসনের শাস্তি পেতে বেলিংহামকে। আপাতত নিয়ম ভাঙার দায়ে ৩০ হাজার ইউরো জরিমানা দিতে হবে তাঁকে।

শেষ ষোলোর ম্যাচে বেলিংহামের অবিশ্বাস্য ব্যাকভলিতে নিশ্চিত হার বাঁচায় ইংল্যান্ড। তারপর অতিরিক্ত সময়ের শুরুতে হ্যারি কেনের গোলে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পায় গ্যারেথ সাউথগেটের দল। সুইসদের আগ্রাসী ফুটবল মাঝমাঠেই থামিয়ে দিতে বেলিংহামই অস্ত্র হতে যাচ্ছে ইংল্যান্ডের। স্লোভাকিয়ার বিরুদ্ধে মাঝমাঠে ডেক্লান রাইসের পাশে কোবি মইনুকে খেলিয়েছিলেন ইংল্যান্ড কোচ। পরে তাঁকে তুলেও নেন। সাউথগেট সুইসদের বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক বদল করতে পারেন। তবে রিও ফার্দিনান্দের মতো প্রাক্তন ব্রিটিশ তারকার দাবি, যেই খেলুন, মাঝমাঠে কোবিকে যেন খেলানো হয়। বারবার একই পজিশনে বদল করলে সমস্যা হয়। ইংল্যান্ড কোচ অবশ্য প্রাক্তনদের মন্তব্য নিয়ে মাথা ঘামাচ্ছন না। সুইস ঝড় থামিয়ে ম্যাচ জেতার রণনীতি তৈরিতে ব্যস্ত সাউথগেট।সুইস ম্যাচের আগে বলেছেন, ‘‘ভাল ফুটবলের থেকেও ট্যাকটিক্যাল ম্যাচ জেতাটাই আসল। সুইজারল্যান্ড দারুণ দল। ওরা বল ধরে খেলতে ভালবাসে। ওদের রক্ষণ শক্তিশালী। জার্মানির বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে। আমাদের সতর্ক থাকতে হবে।’’

আরও পড়ুন- টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ফ্রান্স


Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...