Monday, March 16, 2026

বাংলার বুকে প্রথম হেলিপোর্ট বানাচ্ছে রাজ্য সরকার

Date:

Share post:

শিলিগুড়ি থেকে মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে দুই শৈলশহরে (Hill Station)! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, আর এই কাজ করে দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জে হেলিপোর্ট (Heliport ) বানাচ্ছে রাজ্য (Government of West Bengal)। এই প্রথম বাংলায় হেলি বন্দর তৈরি হতে চলেছে।

বিমানে যাতায়াতের পাশাপাশি দার্জিলিং (Darjeeling) কিংবা কালিম্পং পৌঁছতে এবার হেলিকপ্টারে চড়ার সুযোগ মিলবে। বিদেশে কম দূরত্বের গন্তব্যে নিয়মিত হেলিকপ্টার পরিষেবা দিতে হেলিপোর্ট রয়েছে। দেশেও বেশ কয়েকটি হেলিবন্দর থাকলেও বাংলায় প্রথম এই উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের পর্যটন দফতর (State tourism department) সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের ধাঁচে একটি হেলিপ্যাডের সঙ্গে একটি ছোট টার্মিনাল বিল্ডিং বা ওয়েটিং লাউঞ্জ রাখা হবে। সঙ্গে থাকবে নিরাপত্তা, যাত্রীদের মালপত্র এক্স-রে করার ব্যবস্থা। জরুরি অবস্থার কথা মাথায় রেখে দমকল বাহিনীও থাকবে। দার্জিলিং ও রায়গঞ্জে হেলিপোর্টের জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছে পবন হংসের কাছে। কালিম্পংয়ে জমি খোঁজার কাজ চলছে। দ্রুত ওই তিন হেলিপোর্ট নিয়ে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট (DPR) জমা দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর।

এমনিতেই প্রচুর বিদেশি পর্যটক নিয়মিত ভাবে দার্জিলিং-কালিম্পংয়ে যান। ফলে তাঁদের জন্য এই পরিষেবা বেশ কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে। বাগডোগরা পৌঁছে হেলিকপ্টারে করে মাত্র পনেরো মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। যদিও এর জন্য কত টাকা ভাড়া গুনতে হবে তা এখনও জানানো হয়নি।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...