Monday, April 6, 2026

রথযাত্রায় রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, শনির সকালে ভিজছে পাহাড়, দক্ষিণে অস্বস্তি

Date:

Share post:

সপ্তাহ শেষে বৃষ্টি ভিজছে উত্তরবঙ্গ (Rain forecast in North Bengal)। সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি দার্জিলিং কালিম্পং জুড়ে। তিস্তা, জলঢাকায় জলস্তর বাড়ার আশঙ্কা স্থানীয়দের।সকালেই দোমহানি থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় ‘হলুদ সতর্কতা’ জারি হয়েছে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে শনি ও রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। যদিও দক্ষিণবঙ্গে একেবারেই উল্টো ছবি। মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার রথযাত্রায় বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু তার জেরে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে না। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়ায় ইতিমধ্যে চিন্তায় সেচ দফতর। তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোশ, রায়ডাক— সব নদীর পাড় ভাঙছে। তিস্তা ব্যারাজ থেকেও স্বাভাবিকের থেকে অনেক বেশি জল ছাড়া হচ্ছে। ভারী থেকে অতিভারী এবং অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। বৃষ্টির নিরিখে উত্তরবঙ্গের উত্তর অংশে কমলা সতর্কতা জারি রয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...