Thursday, June 25, 2026

উইম্বলডনে বিশেষ সম্মান ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিনকে, ভাইরাল ভিডিও

Date:

Share post:

চলছে উইম্বলডন । আর সেই টুর্নামেন্টে রাজকীয় সংবর্ধনা পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এদিন উইম্বলডনে মুখোমুখি হয়েছিলেন ক্যামেরন নরি আর আলেজান্ডার জেরেভের। সেই ম্যাচ দেখতে যান সস্ত্রীক সচিন তেন্ডুলকর। আর সেখানেই সচিনকে সংবর্ধনা দেয় উইম্বলডন।

এদিন ক্যামেরন নরি আর আলেজান্ডার জেরেভেরের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস, জস বাটলার, জো রুট। ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও। সেখানেই স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে নিয়ে খেলা দেখতে যান সচিন তেন্ডুলকর। আর সেখানেই সচিনকে বিশেষ সম্মান দেয় উইম্বলডন। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্চালিকা ঘোষণা করেন, “আমাদের মধ্যে ভারত থেকে উপস্থিত ক্রীড়াজগতের এক কিংবদন্তি। যিনি বিশ্বজয়ী এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রানের মালিক। আপনাকে স্বাগত জানাই সচিন তেন্ডুলকর।” সঙ্গে সঙ্গে হাততালির সুর চড়তে থাকে। উঠে দাঁড়ান সচিন।

 

View this post on Instagram

 

A post shared by Wimbledon (@wimbledon)

আরও পড়ুন- জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ রানে হার ভারতের 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...