Sunday, February 22, 2026

বাড়ির সামনে কুপিয়ে খুন তামিলনাড়ুর বিএসপি প্রধান কে আর্মস্ট্রং!

Date:

Share post:

তামিলনাড়ুতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। চেন্নাইয়ে খুন হলেন বহুজন সমাজ পার্টির (Tamilnadu Chief of BSP) প্রধান কে আর্মস্ট্রং (K Armstrong)। বাড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই বাইকে করে এসে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। রীতিমতো সিনেমাটিক কায়দায় কুপিয়ে খুন করা হয় আর্মস্ট্রংকে (K Armstrong murder)। দুষ্কৃতীরা পলাতক, তদন্তে নেমেছে চেন্নাই পুলিশ (Chennai Police)। শুক্রবার রাতের এই ঘটনার পর থেকে চেন্নাই জুড়ে বিএসপির (BSP )কর্মী সমর্থকদের বিক্ষোভ শুরু হয়েছে।

৫২ বছর বয়সী নেতা আর্মস্ট্রং পেশায় আইনজীবী ছিলেন। ২০০৬ সালে চেন্নাই কর্পোরেশন কাউন্সিলের ভোটে জিতেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাইকে করে ছ’জন দুষ্কৃতী এসেছিল এবং প্রত্যেকের কাছে ধারালো অস্ত্র ছিল। আর্মস্ট্রংকে একাধিক বার কুপিয়ে তারা পালিয়ে যায়। দলের কর্মী এবং আর্মস্ট্রংয়ের পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে পুলিশের হাতে আট জন সন্দেহভাজনের নাম রয়েছে। ইতিমধ্যেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়ে পথে নেমেছেন দলের কর্মী এবং সমর্থকেরা। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই ১০টি স্পেশাল টিম তৈরি করেছে চেন্নাই পুলিশ। বিএসপি নেতার বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ দেখে দেখে তদন্ত করছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

spot_img

Related articles

ভারতের সামনে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...