Thursday, June 18, 2026

উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা! অমরনাথের পর এবার সাময়িকভাবে বন্ধ চারধাম যাত্রাও

Date:

Share post:

উত্তরাখণ্ডের (Uttarakhand) সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের (Heavy Rain) সতর্কতা! আর সেকারণেই অমরনাথ যাত্রার (Amarnath Yatra) পর এবার সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হল চারধাম যাত্রাও (Chardham Yatra)। স্থানীয় প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার চারধাম যাত্রা বন্ধ থাকবে। পুণ্যার্থীরা যে যেখানে রয়েছেন, তাঁদের সেখানেই অপেক্ষা করতে বলা হয়েছে। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে উত্তরাখণ্ডের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। আর সেকারণেই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সেকারণেই এমন নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবারই আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও। ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় নেমেছে ধস। আর সেকারণেই পু্ণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িক ভাবে যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু থেকে ৫৬০০ পুণ্যার্থী বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশে রওনা দেন। কিন্তু শুক্রবার থেকে লাগাতার ভারী বৃষ্টির জেরে কয়েক জায়গায় ধস নামে। আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। আর সেকারণেই ওই দুই বেসক্যাম্প থেকে পু্ণ্যার্থীদের এগোতে নিষেধ করা হয়েছে। তবে প্রশাসননের তরফে সাফ জানানো হয়েছে আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রার অনুমতি মিলবে না। গত ২৯ জুন থেকে শুরু হয়ে আগামী ১৯ অগাস্ট এই যাত্রা শেষ হবে।

উল্লেখ্য, শনিবার রাতেই আবহাওয়ার গতিবিধি দেখে প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানেই পুণ্যার্থীদের উদ্দেশে বলা হয়েছে, রবিবার খারাপ আবহাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে যেখানে রয়েছেন, সেখানেই দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে এখনই পুণ্যার্থীদের এগোনোর অনুমতি দেবে না প্রশাসন।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...