Thursday, June 18, 2026

চৌবাগার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্কে ঝাঁপ একজনের

Date:

Share post:

রথযাত্রার আনন্দের মধ্যেই কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার বিকেলে বাইপাস সংলগ্ন পশ্চিম চৌবাগায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্লাস্টিক (Plastic) কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে এক ব্যক্তি ছাদ থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় থাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়। পরে আরও পাঁচটি ইঞ্জিন আনা হয়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ইঞ্জিন প্রয়োজন বলে মনে করা হচ্ছে। প্লাস্টিক (Plastic) সামগ্রী থাকার কারণে আগুনের খুব কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। পাশের বহুতলগুলি থেকে জল দিচ্ছে দমকল বাহিনী। আগুনের দাপটে বাড়ির ছাদ ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিপদ এড়াতে আশপাশের বাড়ি থেকেও বাসিন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে।

রবিবার ছুটির দিন হওয়ায় কারখানার সমস্ত গেট বন্ধ ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে দমকল। তারই মধ্যে এক ব্যক্তি প্রাণভয়ে কারখানার ছাদ থেকে ঝাঁপ দেন। গুরুতর জখম অবস্থায় তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল আধিকারিক সুদীপ্ত জানান, ৯টি দমকল ইঞ্জিন কাজ করেছে। নামানো হয় ড্রোনও।অগ্নি নির্বাপক কোনও ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ তাঁর।








Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...