Sunday, June 7, 2026

রথের সকালে প্রত্যাশা পূরণ বৃষ্টির, সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

Date:

Share post:

রথের সঙ্গে বৃষ্টি সমার্থক বাঙালির কাছে। সেই প্রত্যাশা মতো রথের সকালে বৃষ্টিতে ভিজল রাজ্যের বেশ কিছু এলাকা। দক্ষিণ বাংলার বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি। তবে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে রথের দিন রবিবারে।

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে নিম্নচাপের অবস্থান ওড়িশার উপকূলে। বাংলায়ও পড়েছে সেই নিম্নচাপের প্রভাব। তবে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে।

রবিবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টি সামান্য কমলেও ভারী বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং থেকে কোচবিহার – পাঁচ জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বুধবার থেকে উত্তরের জেলাগুলিতে ফের বৃষ্টি ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলি সহ নয় জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হবে রথের দিন। শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। তাপমাত্রা সামান্য কমে ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। বিকালের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...