Saturday, April 4, 2026

কলকাতা লিগে এরিয়ানকে ১-০ গোলে হারালো DHFC

Date:

Share post:

কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবার এফসি। সোমবার বিধাননগর পুরসভার মাঠে কিবু ভিকুনার দল ১-০ গোলে হারিয়েছে এরিয়ানকে। DHFC-র হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা রাহুল পাসোয়ান।

প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করেছিল ডায়মন্ড হারবার। তাই এই ম্যাচে তিন পয়েন্ট পেতে মরিয়া ছিলেন কিবু। ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ গত দু’দিনের প্র্যাকটিসে আগের ম্যাচের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার দিকে জোর দিয়েছিলেন। তারই ফল এদিনের জয়।

ম্যাচের শুরুটা রীতিমতো তেড়েফুঁড়ে করেছিলেন জবি জাস্টিনরা। একের পর এক আক্রমণের ঝড় আছড়ে পড়ছিল এরিয়ানের রক্ষণে। সুযোগও তৈরি হচ্ছিল। কিন্তু কিছুতেই গোলের দেখা মিলছিল না। অন্যদিকে, ডায়মন্ড হারবারের আক্রমণ সামলে সুযোগ পেলেই আক্রমণে উঠেছে এরিয়ানও। দু’দলই নিজেদের মধ্যে প্রচুর পাস খেলেছে। ফলে আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ দারুণ জমে উঠেছিল। তবে প্রথমার্ধে কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ডায়মন্ড হারবারের আধিপত্য আরও তীব্র হয়। কিন্তু টানা আক্রমণ শানিয়েও কিছুতেই গোলমুখ খুলতে পারছিলেন না জবিরা। বেশ কিছু সুযোগ নষ্টের পর, গোলের জন্য মরিয়া কিবু মাঠে নামিয়ে দেন অভিজ্ঞ স্ট্রাইকার রাহুল পাসোয়ানকে। আর তিনিই শেষ পর্যন্ত দলকে কাঙ্ক্ষিত গোল উপহার দেন। ডায়মন্ড হারবারের আক্রমণ রুখতে গিয়ে নিজেদের বক্সে ফাউল করে বসেন এরিয়ানের গোলকিপার। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। আর সেই পেনাল্টি থেকে গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন রাহুল। যদিও রেফারির সিদ্ধান্তে অখুশি এরিয়ান শিবির। মাথা গরম করে লাল কার্ড দেখেন তাদের সহকারী কোচ।

এদিকে, জিতলেও দলের খেলায় পুরোপুরি খুশি নন কিবু। ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচের বক্তব্য, ‘‘ম্যাচটা আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল। প্রতি ম্যাচেই প্রচুর সুযোগ নষ্ট হচ্ছে। এই বিষয়ে আরও উন্নতি করতে হবে।’’

আরও পড়ুন- মেসিদের বিরুদ্ধে খেলতে নামার আগে হুঙ্কার কানাডার কোচের, কী বললেন তিনি?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...