Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবার এফসি। সোমবার বিধাননগর পুরসভার মাঠে কিবু ভিকুনার দল ১-০ গোলে হারিয়েছে এরিয়ানকে। DHFC-র হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা রাহুল পাসোয়ান।

২) বুধবার কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে নামছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ কানাডা। কোপার অভিযান এই কানাডাকে হারিয়ে করেছিল আর্জেন্তাইনরা। সেমিফাইনালে আবার সেই কানাডা। ফাইনালে যেতে গেলে হারাতেই হবে কানাডাকে। তবে সেই ম্যাচে নামার আগে লিও মেসিদের হুমকি কানাডার কোচ জেসে মার্চ।

৩) সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১২৫ কোটি টাকা ঘোষণা করে বিসিসিআই। সেই পুরস্কার মূল্য ইতিমধ্যে টিম ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে বোর্ড সভাপতি রজার বিনি। আর এবার সামনে এল সেই ১২৫ কোটির টাকার মধ্যে দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন।

৪) গতকাল ছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিয়াইয়ের প্রাক্তন সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ৫২ বছর পূর্ণ করেছেন তিনি। আর এবারের জন্মদিনটা অন্যভাবে পালন করছেন মহারাজ। নিজের জন্মদিন কলকাতায় নয় লন্ডনে পরিবারের সঙ্গে পালন করছেন তিনি। যেই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান মহারাজ।

৫) নীরবতা ভাঙলেন ভারতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার ঈশান কিষাণ। এক সাক্ষাৎকারে ঈশান জানিয়েছেন, রান করার পরেও তাঁকে বেঞ্চে বসতে হয়েছে। ভ্রমণের ক্লান্তির কারণেই বিশ্রাম নিয়েছিলেন। আসন্ন মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেই জাতীয় দলে ফিরতে চান তিনি।

আরও পড়ুন- কলকাতা লিগে এরিয়ানকে ১-০ গোলে হারালো DHFC

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...