Saturday, April 4, 2026

উপাচার্যদের অপমান! রাজ্যপালকে ক্ষমা চাওয়ার নোটিশ শিক্ষাবিদদের

Date:

Share post:

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে উপাচার্যহীন করে রাখতে যে কলকাঠি তিনি নেড়েছিলেন, তা থামিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এতদিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে যে ধরনের অপমানজনক কথা রাজ্যপাল বলে গিয়েছেন, তার পাল্টা জবাব দাবি রাজ্যের শিক্ষাবিদদের। যে অপমান তিনি উপাচার্যদের করেছেন তার জন্য সংবাদ মাধ্যমে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি করলেন এডুকেশনিস্ট ফোরামের সদস্যরা।

সোমবার সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানান রাজ্যের শিক্ষাবিদরা। এর ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্বচ্ছ ও ন্যায্য উপাচার্য নির্বাচন সম্ভব হবে, দাবি ফোরামের সদস্যদের। সেই সঙ্গে রাজ্যপাল তথা আচার্যের পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন তাঁরা। সেই সঙ্গে তাঁদের পক্ষ থেকে যে আইনি নোটিশ দেওয়া হচ্ছে, তা জানানো হয় সাংবাদিক সম্মেলনে।

শিক্ষাবিদদের দাবি, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে রাজ্যপাল উপাচার্যদের নামে যে ধরনের উক্তি করেছিলেন তা অত্যন্ত অপমানজনক। সেখানে উপাচার্যদের দুর্নীতিগ্রস্থ, মহিলাদের অপমানকারী ও শিক্ষাকেন্দ্রে রাজনীতি করার অভিযোগে দুষ্ট করা হয়। তার বিরুদ্ধে এবার রাজ্যপালকে নোটিশ দিচ্ছে এডুকেশনিস্ট ফোরাম। তাঁদের দাবি সাতদিনের মধ্যে এর উত্তর দিতে হবে রাজ্যপালকে। সেই সঙ্গে রাজ্যপালের বক্তব্যের মধ্যে দিয়ে উপাচার্য ও রাজ্যের শিক্ষক সমাজের যে অপমান হয়েছে তার জন্য ৫০ লক্ষ টাকা জরিমানাও দাবি করা হয়।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...