Friday, June 26, 2026

অভিষেক নায়ারকে সাপোর্ট স্টাফ হিসেবে চাইছেন টিম ইন্ডিয়ার নতুন কোচ গম্ভীর

Date:

Share post:

টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসাবে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের নাম। সূত্রের খবর, অভিষেক নায়ারকে সাপোর্ট স্টাফ হিসেবে চাইছেন ভারতের নতুন কোচ। কেকেআর অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন নায়ার।মাত্র এক মরসুম পরেই নাইট রাইডার্সের মেন্টরের চাকরি ছেড়ে ভারতের হেড কোচের দায়িত্ব নিলেন গম্ভীর। আইপিএল ২০২৪-এ কেকেআরের সাফল্যের জন্য প্রাক্তন ওপেনারকে প্রচুর কৃতিত্ব দেওয়া হয়েছিল। গম্ভীর এবং নায়ারের মধ্যে ঘনিষ্ঠ কাজের সম্পর্ক রয়েছে এবং মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটারের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে ।

মঙ্গলবার বিসিসিআই নিশ্চিত করেছে যে বিক্রম রাঠোর (ব্যাটিং কোচ), পরস মামব্রে (বোলিং কোচ) এবং টি দিলীপের (ফিল্ডিং কোচ) সাপোর্ট স্টাফ দলও সরে দাঁড়াবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে প্রধান কোচের পদে শেষ হয়েছিল রাহুল দ্রাবিড়ের মেয়াদ।“বোর্ড অত্যন্ত সফল মেয়াদের জন্য পরস মামব্রে (বোলিং কোচ), টি দিলীপ (ফিল্ডিং কোচ) এবং বিক্রম রাঠোরকে (ব্যাটিং কোচ) অভিনন্দন জানাচ্ছে। বিসিসিআই তাদের অবদানের জন্য কৃতজ্ঞ এবং তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানায়”, বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বর্ডার পক্ষ থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিসিআই প্রধান কোচের পদের জন্য আবেদন চাওয়া হয়েছিল। এরপরেই গম্ভীর প্রধান কোচের ভূমিকার জন্য আবেদন করেছিলেন। গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু রোহিত শর্মা ও বোর্ডের সঙ্গে কথা বলার পর টি২০ বিশ্বকাপ পর্যন্ত থেকে গিয়েছিলেন দলের সঙ্গে। এখন দেখার গম্ভীর কোচ হিসাবে কতটা সফল হতে পারেন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...