Friday, April 3, 2026

অনন্তের রিসেপশন-একাধিক রাজনৈতিক বৈঠক: মুম্বই রওনা মুখ্যমন্ত্রী, উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে তোপ মিডিয়ার একাংশকে

Date:

Share post:

বারবার আসার জন্য ফোন এসেছে। সেই কারণেই মুকেশ-পুত্র অনন্ত আম্বানির বিয়ের রিসেপশনে যোগ দিতে মুম্বই রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। অখিলেশ যাদব-সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা। বৃহস্পতিবার, মুম্বই রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবদিকদের মুখোমুখি হয়ে এই সূচির কথা জানালেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলকে বদনাম করা ও উপনির্বাচনে বিপাকে ফেলার ঘৃণ্য অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের একাংশকে ধুয়ে দেন মমতা।  মুম্বই সফরে শিবসেনা (উদ্ধব) নেতা উদ্ধব ঠাকরে (Uddav Thakre) এবং NCP প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক হবে বলে জানান তৃণমূল (TMC) সুপ্রিমো। শুক্রবার, বিকেল চারটে ও পাঁচটার সময় এই দুই নেতার সঙ্গে তাঁর বৈঠকের কথা জানান মমতা। অখিলেশ যাদবও মুম্বই যাচ্ছেন। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ওদিন বিকেলে মুকেশ-পুত্রের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার কলকাতায় ফিরবেন তিনি।

এদিন বিমানবন্দরে সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা। বলেন, “উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে থেকে পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল।“ নির্দিষ্ট করে কোনও ভিডিও-র কথা না বললেও, আড়িয়াদহের ক্লাবঘরে প্রহারের ঘটনার বিষয়েই তিনি ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর জানান, “ওই ঘটনা ২০২১ সালের। তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিং। যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা এখন জেলে। ২৯ জন গ্রেফতার। চোখে নেই, কান নেই দেখতে পান না। পুলিশের কাছ থেকে তথ্য জানুন। আবেদন জানাচ্ছি। কাজ না হলে আইনি ব্যবস্থা।“

মমতার (Mamata Banerjee) অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উপনির্বাচনে তৃণমূলকে কোণাঠাসা করতে পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের পদক্ষেপের কথা আলোচনা হচ্ছে না। আড়িয়াদহের ঘটনায় ইতিমধ্যেই জেলে বন্দি জয়ন্ত। তৃণমূল সভানেত্রী বলেন, “উপনির্বাচনে একটা বুথে কী হয়েছে, সেটাকে বড় করে দেখানো হচ্ছে। বাকি জায়গায় শান্তিপূর্ণ ভাবে যে মানুষ ভোট দিয়েছেন, তা দেখানো হচ্ছে না।“

বাঁকুড়ার ঘটনার প্রসঙ্গও তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বাঁকুড়ার রানিবাঁধের একটা ঘটনা নিয়ে বিজেপি ময়দানে নেমেছে। আমি খোঁজ নিয়ে দেখলাম, ওখানে যা ঘটেছে তা পুরোটাই পারিবারিক বিবাদের কারণে। পুলিশ ব্যবস্থাও নিয়েছে।“






Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...