Monday, June 15, 2026

ভ.য়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে, একদিনে বা.জ পড়ে মৃ.ত্যু ৩৮ জনের

Date:

Share post:

ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে। একদিনে একাধিক জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৩৮ জনের। মৃতদের মধ্যে তিনজন শিশু। শুধুমাত্র প্রতাপগড় জেলায় ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা একাধিক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতাপগড় ছাড়াও সুলতানপুরে ৭জন, চান্দৌলিতে ৬জন, মেইনপুরীতে ৫জন, প্রয়াগরাজে ৪জন, দেওরিয়া, হাথরাস, বারাণসী, সিদ্ধার্থনগর, অওরাইয়াতে একজন করে প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেল চারটে থেকে সন্ধে ছ’টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয় উত্তরপ্রদেশের একাধিক জেলায়। সেই সময়ে অনেকেই ক্ষেতে কাজ করছিলেন। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়।

বেশ কিছুদিন ধরে একনাগাড়ে বৃষ্টিতে ভয়াবহ বন্যা উত্তরপ্রদেশ। জলে ডুবে ৬৩৩টি গ্রাম। বৃষ্টির জেরে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। এবার বজ্রপাতে মৃতের সংখ্যা আরও বাড়ল।

আরও পড়ুন- অনন্তের রিসেপশন-একাধিক রাজনৈতিক বৈঠক: মুম্বই রওনা মুখ্যমন্ত্রী, উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে তোপ মিডিয়ার একাংশকে

Advt


Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...