Thursday, June 25, 2026

ডোমকলে বি.কট শব্দে বজ্র.পাত, আ.তঙ্কে গুরুতর অসুস্থ ২৭ স্কুল পড়ুয়া

Date:

Share post:

স্কুলে তখন খুদেদের ক্লাস নিচ্ছেন শিক্ষক। হঠাৎই শুরু হয় মুষলধারায় বৃষ্টি। দেদার বজ্রপাত হতে থাকে। এরই মধ্যে স্কুলের কাছে ভীষণ আওয়াজ করে বজ্রপাত হয়। আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে ২৭ জন পড়ুয়া।কজন ছাত্র এবং বাকি ২৬ জন ছাত্রী বলে খবর স্কুল ও হাসপাতাল সূত্রে। তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরিস্থিতি এমনই যে ওই পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেখানেই চিকিৎসা চলছে তাদের।পড়ুয়ারা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আচমকাই ডোমকলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের কাছে গাছে একটি বজ্রাঘাত হয়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। অচেতন হয়ে পড়ে খুদে পড়ুয়ারা।
এই ঘটনায় প্রথমে হতভম্ব হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। দ্রুত অন্য শিক্ষকরা ওই শ্রেণিকক্ষে পৌঁছান। অসুস্থদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় ডোমকলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।হাসপাতালে আসেন, এসডিও, এসডিপিও, আইসি, বিডিও, হাসপাতাল সুপার।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...