Saturday, April 4, 2026

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে চূড়ান্ত ভোটের হার প্রকাশ করল নির্বাচন কমিশন!

Date:

Share post:

গতকাল, বুধবার মিটেছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (West Bengal Assembly By Poll)। আজ, বৃহস্পতিবার এই চার কেন্দ্রের চূড়ান্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে দেখা চারটি কেন্দ্রে ভোটের সার্বিক হার ৬৬.৯৫ শতাংশ।

নির্বাচন কমিশনের তরফে বুধবার উপনির্বাচনের ((West Bengal Assembly By Poll) যে ভোটের হার প্রকাশ করা হয়েছিল, তাতে বিকেল ৫টা পর্যন্ত হিসাব ছিল। সেখানে দেখা গিয়েছিল মোট ভোট পড়েছে ৬১.৭১ শতাংশ। তার মধ্যে ভোটের হার সবচেয়ে বেশি ছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ৬৭.১২ শতাংশ ভোট পড়েছিল। এ ছাড়া, ওই সময়ের মধ্যে নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়েছিল ৬৫.৩৭ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়েছিল ৬৫.১৫ শতাংশ এবং কলকাতার মানিকতলায় ভোট পড়েছিল ৫১.৩৯ শতাংশ।

তবে বিকেল ৫টা পেরিয়ে যাওয়ার পরেও অনেক বুথে ভোটারদের লাইন ছিল। তাই চূড়ান্ত ভোট শতাংশ প্রকাশ করা যায়নি ভোটের দিন। বৃহস্পতিবার চার কেন্দ্রের চূড়ান্ত যে ভোটের হার প্রকাশ করা হয়েছে, তাতেও সেখানে যাচ্ছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জেই। সেখানে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। এ ছাড়া, নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়েছে ৬৮.৪৪ শতাংশ এবং কলকাতার মানিকতলায় ভোট পড়েছে ৫৪.৯৮ শতাংশ।

উল্লেখ্য, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার প্রকাশ করা হয়েছিল। তার পরেও ভোটগ্রহণ চলেছে আরও অন্তত এক ঘণ্টা। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। সেই কারণেই মোট ভোটের হারের হিসাব বৃহস্পতিবার প্রকাশ করা হল।

আরও পড়ুন: মহিলাদের সঙ্গে অশ্লীল চ্যাট! জয়ন্তর আরও ‘কীর্তি’ ফাঁস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...