Friday, April 3, 2026

মঙ্গলপ্রদীপ হাতে বিবাহবাসরে আম্বানি পরিবার, শুরু মেগাবাজেটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান

Date:

Share post:

শুরু দেশের সবথেকে চর্চিত বিয়ের অনুষ্ঠান। রিলায়েন্স কর্তার ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Merchant wedding)। প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি।এদিন বিকেল ৫টা নাগাদ ছেলে এবং বরকে সঙ্গে নিয়ে সোনার মঙ্গল প্রদীপ হাতে নীতা আম্বানি। গোটা পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মুকেশ। এককথায় এই মুহূর্তে মুম্বইয়ের আকর্ষণে শুধুই ‘পিকচার পারফেক্ট’ আম্বানি পরিবার।

শুক্রের গোধূলি লগ্নে চারহাত এক হতে চলেছে। বিকেল থেকেই অতিথিদের ভিড় জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। বরযাত্রীর সঙ্গে পৌঁছেছেন রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, খুশি কাপুর, সানায়া কাপুর। সন্ধে নাগাদ পৌঁছে যান সস্ত্রীক বরুণ ধাওয়ান, কৃতি শ্যাননরা। রাজকীয় বরযাত্রীতে ভাই ইব্রাহিমকে নিয়ে এলেন সারা আলি খানও।

 

আম্বানিদের রেড কার্পেটেও গাছ হাতে হাজির জ্যাকি শ্রফ। কিছুক্ষণ আগেই পৌঁছে যান সঞ্জয় দত্ত,অনিল কাপুর। সঙ্গীত পরিচালক এ আর রহমানও উপস্থিত হয়েছেন। শেরওয়ানিতে সেজেছেন জন সিনা। শুধু বলিউড তারকারাই নন, ইতিমধ্যেই প্রাক্তন বর্তমান ক্রিকেটাররাও পৌঁছে গেছেন।হার্দিক, ইশানরা তো বটেই, কিছুক্ষণ আগে জিও সেন্টারে ঢুকতে দেখা যায় সস্ত্রীক ধোনিকে। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ‘অ্যান অড টু বারাণসী’। অতিথি আপ্যায়ণেও তাই বারাণসী স্ট্রিট ফুডকে প্রাধান্য দেওয়া হয়েছে। এলাহি নৈশভোজের তালিকায় বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো নানা খাবারও যুক্ত হয়েছে।
.


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...