Saturday, April 4, 2026

ফুটবলারের পায়ে গু.লি পুলিশের, র.ক্তাক্ত ফুটবলার

Date:

Share post:

মাঠে এক ফুটবলারের পায়ে গুলি করল পুলিশ। শুনে চমকে যাচ্ছেন, হ্যাঁ একদম ঠিকই শুনছেন। এক ফুটবলারের পায়ে গুলি করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি দ্বিতীয় ডিভিশন ম্যাচে ঘরোয়া ফুটবলের গোইয়ানো চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল গ্রেমিও অ্যানাপোলিস ও সেন্ট্রো ওয়েস্টেসের। গত বুধবারের ঘটনা এটি। ম্যাচ শেষ হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। তারপরই ঘটে এমন কান্ড।

যে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে, গ্রেমিওর ফুটবলারেরা কোনও একটি বিষয় নিয়ে তর্কাতর্কি করছেন সশস্ত্র পুলিশের সঙ্গে। তার মধ্যেই এক পুলিশ অফিসার ধাক্কা মেরে সরিয়ে দেন গ্রেমিওর গোলকিপার রামন সুজাকে। তারপরে কোনও আগাম হুঁশিয়ারি ছাড়াই রামনের পা লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে ওই ফুটবলার খোঁড়াতে খোঁড়াতে কিছুটা দূরে সরে যান এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। তারপরে পা ধরে মাটিতে শুয়ে পড়েন। ক্লাবের চিকিৎসকেরা এসে পায়ে ব্যান্ডেজ বেঁধে দেন। রামনের পা রক্তে ভেসে যায়। জল ঢেলে সেই রক্ত পরিষ্কার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গোলকিপারকে। এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে গ্রেমিও অ্যানাপোলিস। তারা জানিয়েছেন, “একটা অবিশ্বাস্য, ভয়াবহ ও জঘন্য অপরাধের কাজ করেছে। আর সেটা যে করেছে, তার উপর নিরাপত্তার দায়িত্ব ছিল। এই ঘটনা আমরা কোনওদিন ভুলব না।” জানা যাচ্ছে এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েই বিশেষ বার্তা গম্ভীরের, কী বললেন তিনি?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...