Saturday, April 4, 2026

রথ থেকে বলরামের পড়ে যাওয়ার পেছনে দায়ী কে? তৈরি হল তদন্ত কমিটি

Date:

Share post:

পুরীতে রথ থেকে বলভদ্রের মূর্তি পড়ে যাওয়ার ঘটনায় দায়ী কে? আসল ঘটনা জানতে তৈরি হল তদন্ত কমিটি (Investigation Team)। এবার দুদিন ধরে রথটানের পর মঙ্গলবার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে ‘তালধ্বজ’ থেকে নামানোর সময়ে হুড়মুড়িয়ে পড়ে যায় বলভদ্রের মূর্তি। একেবারে অনভিপ্রেত এই ঘটনায় দেশ জুড়ে নানা মন্তব্য আর সমালোচনার মাঝেই এবার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গড়া হল বিশেষ তদন্ত কমিটি। তিন সদস্য নিয়ে কমিটি গড়ল পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple , Puri) কর্তৃপক্ষ।

আগামী মঙ্গলবার জগন্নাথের পুনর্যাত্রা। জানা গেছে এর ১০ দিনের মধ্যে এই কমিটির রিপোর্ট জমা দিতে হবে। এসজেটিএ-র মুখ্য প্রশাসক ভি ভি যাদব জানিয়েছেন, এই কমিটি ঘটনার দিনের ভিডিও ফুটেজগুলি পরীক্ষা করবে। খতিয়ে দেখবে দায়িত্বপ্রাপ্ত সেবায়েতরা সেখানে ছিলেন কি না। পাশাপাশি, আনুষঙ্গিক বিষয়গুলিও কমিটির সদস্যরা তদন্ত করে দেখবেন।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...