Friday, June 26, 2026

প্রাথমিক নিয়োগ মামলা: সিবিআই হানায় বাজেয়াপ্ত সফটয়্যার মেটেরিয়াল-হার্ড ড্রাইভ

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার (Tet Receuitment Case) তদন্তে বড়সড় সূত্র হাতে লাগলো সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে সফটয়্যার মেটেরিয়াল এবং হার্ড ড্রাইভ। আজ, শুক্রবার লাগাতার চতুর্থ দিন রবীন্দ্র সরোবর থানার রাজা বসন্ত রায় রোডে এস বসু রায় কোম্পানির দফতরে সিবিআই হানা চলছে।

প্রাথমিক নিয়োগ মামলায় (Tet Receuitment Case) ওএমআর শিটের যাবতীয় ডিটেল উদ্ধারের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই তদন্তে অন্য সংস্থার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার অনুমতি মিলেছিল। প্রয়োজনে দেশ-বিদেশের বৈধ হ্যাকারদের সাহায্য নিতে বলেছিল হাইকোর্ট।

উচ্চ আদালতের সেই নির্দেশ মতো চারদিন ধরে একটি বেসরকারি এজেন্সির সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়েই চলছে তল্লাশি। এই অফিস থেকে সফটওয়ার প্যানেল এবং হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেগুলি খতিয়ে দেখে প্রাথমিক ভাবে সিবিআই আধিকারিকরা মনে করছেন, এই অফিস থেকে আরও গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যাবে। তাই আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ ফের এস বসু রায় কোম্পানির অফিসে সিবিআই হানা দেয়।

আরও পড়ুন: অভিষেক-ম্যাজিকে কাটল জট, রাস্তা পেয়ে আপ্লুত অশীতিপর প্রাক্তন শিক্ষক

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...