Tuesday, June 23, 2026

CCTV ফুটেজ জটিলতা, সোহম কাণ্ডে টেকনো সিটি থানার IC-কে শোকজ

Date:

Share post:

টেকনো সিটির থানার জন্য আদালতে মুখ পুড়েছে বিধাননগর কমিশনারেটের। একদিকে অভিযোগকারী রেস্তোরাঁর মালিক আনিসুল আলম আঙুল তুলেছিলেন টেকনো সিটি থানার পুলিশের দিকে। অন্যদিকে বিধায়ক সোহম চক্রবর্তীর ঘটনায় টেকনো সিটি থানা সিসিটিভি ফুটেজ না দেখাতে পারায় আদালতেও ভর্ৎসিত বিধাননগর কমিশনারেট। এই ঘটনায় কোনওভাবেই পুলিশের গাফিলতি মেনে নিতে পারছে না কমিশনারেট। এবার শোকজ করা হল টেকনো সিটি থানার আইসিকে।

অভিযোগকারী আনিসুলের দাবি, ঘটনার রাতে টেকনো সিটি থানায় যেভাবে তাকে নিয়ে আসা হয়েছিল, সেই গোটা ঘটনা থানার সিসিটিভিতে রেকর্ড আছে বলে দাবি করেছিল টেকনো সিটি থানার পুলিশ। আদালতে সেই ফুটেজ জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ জমা দেয়নি। তাঁরা জানিয়েছে ওই সময় সিসিটিভি খারাপ ছিল। ফলে ভর্ৎসিত হতে হয় কমিশনারেটকে।

সেই সঙ্গে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গেলেও টেকনো সিটি থানা আদালতে দাবি করে তাঁদের কাছে কোনও ফুটেজ নেই। এই বক্তব্যেও ভর্ৎসিত হয় কমিশনারেট। রেস্তোরাঁর মালিক যদিও সেই সব ঘটনার ফুটেজ আদালতে জমা দিয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ সেই ফুটেজ কেন থানার কাছে নেই, প্রশ্ন তোলে আদালত।

আর থানার এই অবহেলার পরেই আইসিকে শোকজ করল কমিশনারেট। কমিশনারেটের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কবে থেকে কবে পর্যন্ত থানার সিসিটিভি খারাপ ছিল। থানায় কী ঘটেছিল তা নিয়ে তদন্ত করছে কমিশনারেট। আদালত ফুটেজ সংরক্ষণ করতে বলার পরেও কেন থানা তা করেনি, এই সব প্রশ্নের উত্তর সাতদিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...